মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার চাঁপাইন লালটেক মহল্লায় আনন্দধারা মাদ্রাসা এবং মোকসেদ আলী মুন্সী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করলেন বিএনপি নেতা লায়ন মো: খোরশেদ আলম।

আজ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার পরিচালনা কমিটির যুবকরা এই ফল উৎসবের আয়োজন করেন।
এ সময় উক্ত মাদ্রাসার সভাপতি মো: শহীদুল্লাহর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি অন্যতম সদস্য আসাদুজ্জামান ইউসুফ, মিন্টু,অধ্যক্ষ খলিলুর রহমান প্রমূখ। এছাড়া মাদ্রাসা মসজিদের ইমাম ও শিক্ষার্থীদের অভিভাবক এই ফল উৎসবে অংশগ্রহণ করেন। মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের হাতে দেশীয় ফল তুলে দেন প্রধান অতিথি ।
প্রধান অতিথি এই মাদ্রাসার যে কোনো ভালো কাজে পাশে থাকবে আশা প্রকাশ করে বলেন, এই কোমলমতি অসহায় এতিম শিশুদের পাশে থাকতে পেরে আমার আনন্দ লাগছে। প্রতি বছর এ আয়োজনটা তাদের জন্য যাতে করা হয়। এই ফল উৎসব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ হোসাইন আহমেদ।