মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাভার থানা যুবদল ও ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

মঙ্গলবার সকাল থেকে সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে থানা যুবদলের নেতা কর্মীগন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় এবং মোটরসাইকেল শোভা যাত্রা করে। পরে যুবদলের নেতাকর্মী গন রেডিও কলোনি গোল চত্বরে সমাবেশ করে।
এ ছাড়া যুবদলের নেতাকর্মী গন নাশকতা প্রতিরোধে সিএন্ডবি বাসস্ট্যান্ডে সতর্ক পাহাড়ায় থাকেন এবং কলমা এলাকায় মোটরসাইকেল শোভা যাত্রা বের করে।
তারা ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করে যুবদলের নেতা কর্মীগন।তারা মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।