মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভার সেন্টাল মডেল কলেজে বিদায়ী ছাত্র ছাত্রীদের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ।

ইষ্টান ইউনিভার্সিটির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী,ইস্টার্ন ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর লাবিব বিন শফিক প্রমুখ।