শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে। রমজানের সংযম ও ত্যাগের শিক্ষা আমাদেরকে আরও দায়িত্বশীল ও মানবিক হতে শেখায়।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের মূল অঙ্গীকার।”
মাহাবুব সামির সবার উদ্দেশে বলেন, “আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি,এই কামনাই করি।”
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।