মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রোজার শিক্ষা আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার পথে পরিচালিত করে। ঈদ সেই শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের এক অনন্য সুযোগ।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের মূল দায়িত্ব।”
মোহাম্মদ তমিজ উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ঈদের এই পবিত্র সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে মানবিক ও সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত রাখি এবং সংগঠনের আদর্শ ধারণ করে মানুষের পাশে থাকি।”
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদের শুভেচ্ছা জানান।