শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’শাখার আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম সরকার। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আরাফাত হোসেন ইয়াছিনকে আহবায়ক, আবদুল্লাহ আল জুবায়েরকে সদস্য সচিব, আবদুস সালাম দিপুকে মূখ্য সংগঠক,জেবা রেজওয়ানাকে মুখপাত্র নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান,সিরাজুল ইসলাম সরকার,আবু বক্কর সিদ্দিক,নিশাত রহমান,সাঈদ রাকিব ও নাদিমুল হক নির্বাচিত হন। সিরাজুল ইসলাম সরকারকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় তিনি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে তিনি বেষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার মূখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজ কেন্দ্রিয় সেল সম্পাদক ও সদস্য সচিব আতিক শাহরিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাশরাফি সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন সবাই দোয়া করবেন যেন আগামী দিনগুলোতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দর ভাবে পালন করতে পারি।