শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির-ঢাকা এর মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা আফরিনের পক্ষ থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪ শতাধিক মানুষের মাঝে এই উপহার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ আসনের সাংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, জেলা ও দায়রা জজ আদালত ঢাকা এর অতিরিক্ত পিপি- এডভোকেট নাজিম উদ্দিন, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, সাভার নাগরিক ফোরামের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম। তিনি উপস্থিত সকলের কাছে এডভোকেট তানজিনা আফরিনের জন্য আসন্ন সাভার পৌর নির্বাচনে ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে ঈদ উপহার হাতে পেয়ে সাধারণ মানুষের মাঝে উৎসাহ আনন্দ লক্ষ্য করা গেছে।