শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: “ আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ৮নং ওয়ার্ডের সেবক হিসেবে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই বলে জানিয়েছেন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার রাজাসন হাসান মঞ্জিলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তিনি প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী কামাল হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা, মো. সজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।