শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাভার দলিল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদেরকে ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের মূল লক্ষ্য।”
মেহেদী হাসান বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি ৮নং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। একটি সুন্দর, উন্নত ও মডেল ওয়ার্ড গড়ে তোলাই আমার অঙ্গীকার।”
তিনি ৮নং ওয়ার্ডবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।