শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় ক্লাবের বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা গৃহীত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ নজরুল ইসলাম ও কমিশনের সদস্য ড. সাইফুল ইসলাম রফিক সংগঠনের নতুন কমিটির ১৬ জনের (আংশিক) নাম ঘোষনা করেন।
এতে ড. মোহাম্মদ কামরুজ্জামান লিটনকে প্রেসিডেন্ট ও মুহাম্মদ আলমগীর কবিরকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন লাইফ মেম্বর বদিউজ্জামান বদির,সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ আরও অনেকে।
সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশেনায় ক্লাব সদস্যরা অংশ নেন। সভায় জেনারেল সেক্রেটারি বিগত দিনের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। বার্ষিক সাধারন সভা উপলক্ষে চার রঙা বই প্রচ্ছদ প্রকাশনা প্রকাশিত হয়।