শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই দিনে আমরা যেন সবাই একে অপরের পাশে দাঁড়াই, এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সমাজে অনেক মানুষ আছেন যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের পাশে দাঁড়িয়ে সামান্য হলেও আনন্দ ভাগাভাগি করতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।”
আরমান হোসেন বাবু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যারা ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত, আমাদের উচিত মানুষের আস্থা অর্জন করা। ঈদের এই সময়ে সেই আস্থা ও ভালোবাসা আরও গভীর করার সুযোগ রয়েছে।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।